
◼️মাসুদ রানা মিশু–নওগাঁ
নওগাঁ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নওগাঁ জেলা শাখা। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত সমস্যা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। সঠিক তথ্য তুলে ধরে সমাজকে সচেতন করা সাংবাদিকদের অন্যতম দায়িত্ব।”
জেলা পুলিশ সুপার বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে পুলিশ সবসময় সচেষ্ট থাকবে।”
সভায় বিএমএসএফ নেতারা সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরে তার সমাধানে প্রশাসন ও পুলিশের সহযোগিতা চান।
সভায় উপস্থিত ছিলেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মৌফাজ্জল হোসেন, সহসভাপতি এসএম মোস্তাক আহম্মেদ ও একেএম ফজলে মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করীম রাকিব, সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা ও গণমাধ্যম সম্পাদক ফইসাল আহমেদ।
প্রতিবেদকের নাম 




















