Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

খাবার পানিকে কেন্দ্র করে নরসিংদীতে রক্তক্ষয়ী হামলা: নিহত ১

print news

◼️আল আমিন–নরসিংদী

নরসিংদী হাজিপুরে খাবার পানিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলায় মোজাম্মেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শহরের হাজিপুরে ভাড়া বাসায় থাকতেন এবং সি অ্যান্ড বি রোডে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে মোজাম্মেল দাঁড়িয়ে ছিলেন। তখন কাউছার নামের এক ব্যক্তি তার পেছন থেকে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে রক্তক্ষয়ী জখম করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তী সময়ে স্থানীয়রা আহত অবস্থায় মোজাম্মেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং কাউছারকে গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, ঘটনার পেছনে খাবার পানিকে কেন্দ্র করে বিরোধের প্রেক্ষাপট রয়েছে।

নরসিংদী থানার কর্মকর্তা জানিয়েছেন, নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দ্রুত ঘটনার তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

খাবার পানিকে কেন্দ্র করে নরসিংদীতে রক্তক্ষয়ী হামলা: নিহত ১

আপডেটের সময়: ১০:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫