Dhaka ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ঢেড়াপাটিয়ায় মেলার প্রস্তুতি, আশপাশের বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ হুমকিতে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৭৮ সময় দেখুন
print news

◼️মো: জসিম–দিনাজপুর জেলা

দিনাজপুরের বিরল উপজেলার ঢেড়াপাটিয়া বাজারে বিনোদন মেলার প্রস্তুতি চলায় স্থানীয় সচেতন মহল শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা। এমন সময়ে মেলা আয়োজন শিক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত করবে বলে অভিভাবক ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।

আবেদনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানান, বিনোদনের নামে আয়োজিত এ ধরনের মেলা পরীক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী মেলায় অংশগ্রহণের আশায় পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢেড়াপাটিয়া বাজার থেকে ১০০ গজের মধ্যে ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, হোলি স্পিরিট কিন্ডারগার্টেন স্কুল, আনন্দ মার্গ কেজি স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ২০০ গজ দূরে ধুকুরঝাড়ী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসা এবং ৫০০ গজের মধ্যে ধুকুরঝাড়ী কলেজ অবস্থিত। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি সময়ে মেলার আয়োজন হলে শিক্ষার পরিবেশ নষ্ট হওয়া অনিবার্য বলে মনে করছেন অভিভাবকরা।

সরেজমিনে বৃহস্পতিবার(২১ আগষ্ট) বিকালে গিয়ে দেখা যায়, মেলার স্টল নির্মাণ চলছে। বিনোদনের জন্য একটি ট্রেনসহ নানা সরঞ্জাম বসানো হচ্ছে। একইসঙ্গে খেলনার দোকান ও অন্যান্য সামগ্রী বিক্রির প্রস্তুতিও চলছে।

এ বিষয়ে সচেতন মহল উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার পরিবেশ সুরক্ষায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ঢেড়াপাটিয়ায় মেলার প্রস্তুতি, আশপাশের বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ হুমকিতে

আপডেটের সময়: ১০:০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫