
◼️মো: রাজু আহম্মেদ
বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় ডিজিটাল কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কেন্দ্রীয় নেতারা কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। সোমবার(২৫ আগষ্ট)বিকেলে শহরের সিএন্ডবি বাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা আহ্বায়ক মিনা মো. নাজমুস ছাকিব এবং সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য মোসাম্মৎ ফরিদা পারভীন।
ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিআরপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোহেল রানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক এবং মহাসচিব মো. তহিদুল ইসলাম। তারা তাদের বক্তব্যে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনসংযোগ কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কারবাদী আদর্শকে ছড়িয়ে দিতে হলে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় হতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে স্বচ্ছতা, শৃঙ্খলা এবং ঐক্যের বিকল্প নেই।
আলোচনা সভায় বক্তারা দলের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিবেদকের নাম 






















