Dhaka ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বিরল জীবন মহল ফ্যামিলি পার্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

print news

◼️সাইফুল ইসলাম–বিরল (দিনাজপুর)

দিনাজপুরের বিরল উপজেলায় জীবন মহল ফ্যামিলি পার্কের স্বত্বাধিকারি ড. আনোয়ার চৌধুরী মিথ্যা অপপ্রচারের এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) পার্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘ ২৪ বছর ধরে পার্কের মাধ্যমে ফ্রি অ্যাম্বুলেন্স, ভ্রাম্যমান মেডিকেল সেবা, ফ্রি ঔষধ, চক্ষু চিকিৎসা, শীতের কম্বল, কাপড়, সেমাই, চিনি ও নগদ অর্থ সহায়তা দিয়ে আসছেন এবং কখনও কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি।

ড. জীবন বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের পর থেকে তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ১৮ আগস্ট পার্কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কর্মচারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হলেও কোনো ধরনের অনিয়ম বা অপরাধ ধরা পড়ে না। তিনি আইন মেনে সব ব্যবস্থা গ্রহণ করেছেন।

তবে কিছু কুচক্রী মহল পার্কের সামনে ভাঙচুর এবং তাকে মারার হুমকি দিচ্ছে, পাশাপাশি সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ও অপপ্রচারের মাধ্যমে পার্কের এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। ড. জীবন আগামী বৃহস্পতিবার দুপুর ২টায় জীবন মহল ফ্যামিলি পার্কে প্রতিবাদ সভা এবং বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করবেন বলে জানিয়েছেন।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, পার্কের কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে এবং সৎভাবে মানুষকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বিরল জীবন মহল ফ্যামিলি পার্কে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ১২:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫