Dhaka ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে ভাপা পিঠাকে কেন্দ্র করে সংঘর্ষ:আহত ১২

print news

নরসিংদীর বেলাবো উপজেলায় ভাপা পিঠা বিক্রি ও রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার( ১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার দুলুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই পিঠা দোকানদারের মধ্যে রাস্তা ব্যবহার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন একই বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং তা মুহূর্তের মধ্যেই সংঘর্ষে রূপ নেয়। লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের লোকজন পরস্পরের ওপর হামলা চালালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আলম মিয়া, জাহিদুল, আলমগীর ও তাদের বাবা জয়নাল মিয়া সহ আরও কয়েকজন। তাদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও তারা বর্তমানে আশঙ্কামুক্ত।

আহত আলম মিয়া অভিযোগ করেন, রাস্তা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে দুলু মিয়া ও তার লোকজন অতর্কিত হামলা চালায়। লাঠিসোঁটা দিয়ে মারধর করায় তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। তিনি আরও দাবি করেন, হামলাকারীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দুলু মিয়া, রফিক, সজিব মিয়া, সফিক ও আরিফ মিয়া পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাদের অভিযোগ।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বাড়িয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে ভাপা পিঠাকে কেন্দ্র করে সংঘর্ষ:আহত ১২

আপডেটের সময়: ১০:২৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬