Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, বিভ্রান্তিকর তথ্য প্রচার: আটক একজন

print news

রাজধানীর রামপুরা এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের রামপুরা ট্রাফিক জোন।
ট্রাফিক-মতিঝিল বিভাগ জানায়, শনিবার (২৮ জুন) সকাল আনুমানিক ১১টা ১৫ মিনিটে রামপুরা থানার বনশ্রী বি-ব্লকের আবেশ হোটেলের সামনে দায়িত্ব পালন করছিলেন রামপুরা ট্রাফিক জোনের সার্জেন্ট মোজাম্মেল হক। এ সময় সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা ঢাকা মেট্রো-ন-২১-৮৬৭১ নম্বরের একটি পিকআপের বিরুদ্ধে ভিডিও মামলা দেওয়ার উদ্দেশ্যে তিনি ভিডিও ধারণ করেন।
এ সময় পিকআপটির চালক সার্জেন্টের গতিরোধ করে মোবাইল ফোনে তার ভিডিও ধারণ শুরু করেন। পরে সার্জেন্ট ঘটনাস্থল ত্যাগ করার সময় ওই ব্যক্তি বাংলাদেশ পুলিশকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন, যা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে বলে অভিযোগ রয়েছে।
পরে অভিযুক্ত ব্যক্তি তার পরিচালিত “রোড স্কোপ ঢাকা” নামে ফেসবুক পেজে ঘটনাটি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্যসম্বলিত একটি ভিডিও প্রকাশ করেন। বিষয়টি জানার পর ট্রাফিক-মতিঝিল বিভাগের সদস্যরা অভিযান চালিয়ে একই দিন সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে রামপুরা থানার আবুল হোটেল রোড ক্রসিং এলাকা থেকে তাকে আটক করেন।
আটক ব্যক্তিকে রামপুরা থানার মাধ্যমে বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ, বিভ্রান্তিকর তথ্য প্রচার: আটক একজন

আপডেটের সময়: ১১:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬