Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

প্রাইভেটে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি চার স্কুলছাত্রী, বালিয়াডাঙ্গীতে চাঞ্চল্য

print news

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই দিনে চার স্কুলছাত্রীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রাইভেটে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ চার শিক্ষার্থী হলেন—দশম শ্রেণির শিক্ষার্থী শ্রীমতি খুশি, মল্লিকা ও ঋতু দেবনাথ এবং অষ্টম শ্রেণির ছাত্রী সুজ্যোতি রানী দেবনাথ। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলার চারোল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই দিন তারা কেউই প্রাইভেট কিংবা বিদ্যালয়ে উপস্থিত হয়নি।
এরপর স্বজনরা সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। হঠাৎ চার শিক্ষার্থীর একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারগুলোর মধ্যে নেমে এসেছে চরম উৎকণ্ঠা, আর পুরো এলাকায় বিরাজ করছে উদ্বেগের পরিবেশ।

ঘটনার পর মঙ্গলবার রাত ১১টার দিকে ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ চার শিক্ষার্থীর অবস্থান শনাক্ত এবং দ্রুত উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সম্ভাব্য অবস্থান শনাক্তে মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

এদিকে নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তাদের স্বজনরা।

একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও দ্রুত তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

একই দিনে চার স্কুলছাত্রীর রহস্যজনক নিখোঁজ হওয়ার এ ঘটনা ঠাকুরগাঁওসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

প্রাইভেটে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি চার স্কুলছাত্রী, বালিয়াডাঙ্গীতে চাঞ্চল্য

আপডেটের সময়: ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬