
কওমি ওলামা পরিষদের ৩৬ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এক সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সংগঠনের এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হাফেজ মাও. আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক হিসেবে মাও. আশরাফ আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ মাও. মো. রাশেদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি ইসলামী শিক্ষার প্রসার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি সংগঠনের সাংগঠনিক পরিধি ও কার্যক্রম সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 




















