Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা

print news

নরসিংদীর মাধবদী উপজেলার পাইকারদী গ্রামে পারিবারিক কলহের জেরে দুই মাসের এক নবজাতকের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচীর বিরুদ্ধে। এই পৈশাচিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিশুর মা সায়েরা জানান, গত কিছুদিন ধরে শিশুটি ঘুম থেকে ওঠার পর তীব্র চিৎকার করে কাঁদত। মা যখনই ঘরের কাজে বা বাথরুমে যেতেন, তখনই শিশুটির অস্বাভাবিক কান্না দেখে তাঁর মনে সন্দেহের উদ্রেক হয়। মা-বাবার অনুপস্থিতিতে শিশুর ওপর কোনো ধরনের নির্যাতন চালানো হচ্ছে কি না—এমন সন্দেহে পরিবারের সদস্যরা ঘরের ভেতর গোপনে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন।

ক্যামেরা স্থাপনের পর মা বাথরুমে গেলে দেখা যায়, আপন চাচী শিশুটিকে আছাড় দিচ্ছেন এবং নির্মম নির্যাতন করছেন। ফুটেজে শিশুটির পা ভেঙে দেওয়ার ভয়াবহ দৃশ্যটি ধরা পড়ে। বর্তমানে শিশুটি অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর পরই স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নরসিংদীতে ২ মাসের নবজাতকের পা ভাঙার অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল বর্বরতা

আপডেটের সময়: ০৬:৩৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬