Dhaka ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শেরপুরে মহা ধুমধামে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

print news

মোঃ হারুন অর রশিদ রিপন,শেরপুরের প্রতিনিধি: শেরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়েছে।

২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীরা ঢাকডোল বাজিয়ে রং ছিটিয়ে মহা ধুমধামে শেরপুর জেলা শহরের গোপালবাড়ী মহল্লার আড়াইআনী পুকুরে প্রতিমা বিসর্জন দিতে নিয়ে আসেন। সন্ধ্যার ঠিক আগে একে একে বিসর্জন শুরু করা হয়। সন্ধ্যার পর সকল প্রতিমা বিসর্জন শেষ হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের ভক্তরা একে অপরের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা ও বিসর্জনকে ঘিরে পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাব, আনসার বাহিনী ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।

এর আগে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গণে শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত দে ভানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহার সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নজরুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগ সভাপতি প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, এ্যাডভোকেট হরিদাস সাহা সহ বিপুলসংখ্যক হিন্দুভক্ত ও সাধারণ মানুষ বিসর্জন অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন। এসময় গোপালবাড়ী পূজা মন্ডপে হিন্দু নারীরা সিঁদুর খেলায় অংশগ্রহণ করেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেরপুরে মহা ধুমধামে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

আপডেটের সময়: ০৮:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩