Dhaka ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

  • হারুন
  • আপডেটের সময়: ০৪:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • ৪১৫ সময় দেখুন
8 / 100 SEO Score
print news

মোঃ হারুন অর রশিদ,
কাহালু (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বন্ধু। গত সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে দুপচাঁচিয়ার চৌমুহনী বাজারে টিএমএস অটো রাইচ মিল সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া থানায় মামলা করেন নিহত এক যুবকের ভাই।

জানা গেছে, সোমবার বিকেল ৩টায় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির ছাতনী ঢেকড়া গ্রামের হোসেন আলীর ছেলে শাকিল আহমেদ (২৪) ও সিরাজুল ইসলামের ছেলে সজিব হোসেন (২৩) তাদের বন্ধু একই গ্রামের মাহাবুর রহমানের মোটরসাইকেলে বগুড়া যান। কাজ শেষে ওই দিন রাত ১০টায় ফেরার পথে বগুড়াগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাদের মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এ সময় গুরুত্বর আহত তিনবন্ধু শাকিল, সজীব ও মাহাবুবকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাকিল ও তার বন্ধু সজীবকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে চৌমুহনী বাজারে রাখেন। কিন্তু বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যান। মঙ্গলবার দুপুরে নিহত শাকিলের বড় ভাই রাকিব হোসেন বাদী হয়ে শ্যামলী পরিবহনের মালিকের বিরুদ্ধে থানায় মামলা করেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত শাকিলের ভাই রাকিব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

আপডেটের সময়: ০৪:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩