শংকর কান্তি দাশ,জেলা প্রতিনিধি,চট্টগ্রাম:চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া শ্রীশ্রী মা মগধেশ্বরী কমপ্লেক্স ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা গত ২৪ নভেম্বর শুক্রবার রাত আট টায় কমপ্লেক্সে প্রাঙ্গণে অনুষ্টিত হয়। বড়হাতিয়া শ্রীশ্রী মা মগধেশ্বরী কমপ্লেক্স ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সভাপতি ডাক্তার লক্ষণ কান্তি নাথের সভাপতিত্বে ও সাংবাদিক শংকর কান্তি দাশের উপস্থাপনায় ধর্মসভায়
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও নেপালের সাবেক রাষ্টদুত ড, নিম চন্দ্র ভৌমিক, আলোচনা সভায় ড, নিম চন্দ্র ভৌমিক বলেন আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হলে ধর্মীয় অনুসাশন মেনে চলতে হবে, এর পাশাপাশি আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সকল মঠ মন্দির রক্ষায় কাজ করতে হবে। অসম্প্রাদায়ীদেশে কোন অপশিক্তি যাতে আসতে না পারে সে দিকে নজর দিতে হবে। অনুষ্টানে
মঙ্গলপ্রদীপ প্রজ্বলকঃ ফরিদপুর সম্পাদক-মহামাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী,
সংবর্ধেয় অতিথি ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম,
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ,বিশেষ অতিথি ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিছয় কুমার বড়ুয়া,
বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা সুভাষ চন্দ্র নাথ, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, এতে স্বাগত বক্তব্য রাখেন বড়হাতিয়া শ্রীশ্রী মা মগধেশ্বরী কমপ্লেক্স ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ডাক্তার সুধীর রন্জন নাথ। অনুষ্টান শেষে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীত অনুষ্টান অনুষ্টিত হয়। ২৫ নভেম্বর অষ্টপ্রহর মহানামযজ্ঞ অনুষ্টিত হয়,
প্রতিবেদকের নাম 

























