Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ভূরুঙ্গামারীতে মা ধান শুকাতে ব্যস্ত,পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ৩২৫ সময় দেখুন
print news

এস এম নুরুল আমিন,কুড়িগ্রাম:কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ওমর ফারুক নামে ০৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

২রা ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত শিশুটি ওই এলাকার রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওমর ফারুকের মা বাড়ির পাশে ধান শুকানোর জন্য যান।
এসময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশে জনৈক আনিস মাস্টারের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পরে তার মা শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি করিতে থাকেন।

খোঁজা খুঁজির এক পর্যায়ে পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় ওমর ফারুক পুকুরের পানিতে মৃত অবস্থায় ভেসে আছে।
পরে মায়ের আত্মচিৎকারে আত্মীয় স্বজন ও প্রতিবেশীগণ পুকুর হতে শিশুটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যান।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে একটি অপমৃত‍্যু মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ভূরুঙ্গামারীতে মা ধান শুকাতে ব্যস্ত,পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০২:২৪:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩