মোঃ সাদেকুল ইসলাম,জেলা প্রতিনিধি,লালমনিরহাট:পিঁয়াজের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির কারণে নাবিশ্বাস ক্রেতা সাধারনের। পেঁয়াজ কিনতে গিয়ে ক্রেতাদের মাথায় হাত। বছর জুড়ে কাঁচা মরিচ ওপেয়াজ সবসময় আলোচনায় থাকে। বর্তমান সময়টাও তার ব্যতিক্রম নয়। পেঁয়াজ নিয়ে সারা বাংলাদেশের লঙ্কা কান্ড শুরু হয়েছে। সকালে একরকম তো বিকেলে আরেক রকম বাজার। লালমনিরহাট জেলার স্থানীয় কয়েকটি বাজারে ঘুরে দেখা যায় একেক জায়গায় একেক রেটে পিয়াজ বিক্রি হচ্ছে। কোথাও ২০০ আবার ২৩০ও২৪০ টাকায় ভারতীয় আমদানি কৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে। আদিতমারী উপজেলার সাপটিবাড়ি বাজারের পিয়াজ বিক্রেতা আব্দুস সালাম বলেন পিয়াজের বাজার কোন নিয়ন্ত্রণ নেই। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন কাল ১২০ তো আজ সেই পিঁয়াজ ২৩০ আমাদের করার কিছু নেই। আমদানি কম তাই রেট বেশি। আদিতমারী বুড়ির বাজার কাঁচামাল ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন সরকারের সহযোগিতা তারা বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।আজ বাজার২৩০ কেন আমদানি কম তাই রেট বেশি।
প্রতিবেদকের নাম 




















