Dhaka ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • Sumon
  • আপডেটের সময়: ১২:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৪৯৫ সময় দেখুন
print news

সুমন,মোংলা থানা সংবাদদাতা:সারাদেশ ব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মোংলায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ ডিসেম্বর) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাঁদপাই ইউনিয়ন পরিষদে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: মো: শাহিন।

উদ্বোধনী শেষে আলোচনা সভায় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: মো: শাহিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো: তারিকুল ইসলাম।

এসময় বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করতে আহবান জানানো হয় ।

এ উপজেলার মোংলা পোর্ট পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৭টি ও ৬টি ইউনিয়নের ১৪৫টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে (৬ থেকে ১১মাসের ২০২৭জন শিশুকে খাওয়ানো হবে নীল রংয়ের ও ১২ থেকে ৫৯মাসের ১২১২৫ জন শিশুকে খাওয়ানো হবে লাল রংয়ের) মোট ১৪হাজার ১৫২জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

এ- সেবা কার্যক্রমে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রথম শ্রেণীর ১৮ জন সুপারভাইজার, ৫৪জন স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও ২৯০জন স্বেচ্ছাসেবক ১৪৫টি কেন্দ্রে এবং পৌরসভার ৫৭টি কেন্দ্রে তিনজন প্রথম শ্রেণীর সুপারভাইজার, ১০জন ভ্যাকসিনেটর ও ১১৪জন সেচ্ছাসেবীসহ উপজেলার স্বাস্থ্য কর্মীরা অংশ গ্রহণ করেছেন। এ সেবা চলবে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মো: শাহিন বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাত খানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল প্রতিষেধক। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রজন্মকে সুস্থ্য রাখি, নিজ দায়িত্বে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করি।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

মোংলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেটের সময়: ১২:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩