Dhaka ১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • ৫৩৮ সময় দেখুন
print news

এফ এম সিফাত হাসান,জেলা প্রতিনিধি,শেরপুর:১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে শেরপুর জেলা সিভিল সার্জন অফিস ও শেরপুর পৌরসভার আয়োজনে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

ক্যাম্পেইন উদ্বোধনকালে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. জসিম উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. রায়হানুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, পৌরসভার ইপিআই সুপারভাইজার ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। এ বছর জেলার সদর উপজেলাসহ ৫ উপজেলায় ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৭ হাজার ২৬৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১০ হাজার ৬৭১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের ৩৮৫ জন কর্মীর পাশাপাশি ২ হাজার ৭৭১ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

আপডেটের সময়: ০৫:৫৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩