এস এম নুরুল আমিন,
জেলা ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম:কুড়িগ্রাম জেলার রৌমারী থানার একটি চৌকস টিম ২৪ শে ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার রাতে রৌমারী থানা এলাকা থেকে রৌমারী বেপারী পাড়া এলাকার কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ জহুরুল ইসলাম (৩৫) কে ২০ বোতল বিদেশি মদ সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিবেদকের নাম 




















