Dhaka ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

হরিণাকুন্ডুতে স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৩৬৫ সময় দেখুন
print news

শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে অসুস্থ্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিলো। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান আলী। পাশবিক নির্যাতন চালিয়ে শিশুটির হাতে কিছু সবজি তুলে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি শিশুটি রাতে পরিবারের কাছে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নির্যাতিতার পিতা দৈনিক ক্রাইম তালাশ কে বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করে রক্ষা পেয়ে গেছে। সে খুব খারাপ ও দুশ্চরিত্রের লোক। তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী করছি। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষনের শিকার হয়েছে বলে খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে ধর্ষককে গ্রেফতার করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

হরিণাকুন্ডুতে স্কুলছাত্রী পাশবিক নির্যাতনের শিকার

আপডেটের সময়: ০৫:৩৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪