Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ডাকাতি, প্রধান আসামি গ্রেফতার

print news

রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকায় বিকাশ দোকান মালিককে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় মামলার প্রধান আসামি মো. মামুনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

শুক্রবার ২৬ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৬ জুন সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে শেখেরটেকের মফিজবাগ এলাকার একটি বিকাশ দোকানে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রবেশ করে দোকান মালিক মো. শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আদাবর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত চলাকালে এজাহারভুক্ত দুই আসামি ও সন্দেহভাজন আরও দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ফকির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মো. মামুনকে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেফতার হওয়া মামুন একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে আদাবর, মোহাম্মদপুরসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলা রয়েছে এবং একটি গ্রেফতারি পরোয়ানাও ছিল।

গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ডাকাতি, প্রধান আসামি গ্রেফতার

আপডেটের সময়: ১১:১৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬