Dhaka ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইবিতে হুমকি ও মানহানির পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ২১১ সময় দেখুন
print news

◼️ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে হুমকির অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে। তবে ওই অভিযোগকে ‘মিথ্যা অপপ্রচার’ দাবি করে মানহানির পাল্টা অভিযোগ দিয়েছেন গোলাম রব্বানী।

জানা গেছে, গত ২৬ জুলাই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী বুরহান মিয়া হোয়াটসঅ্যাপে কল দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন।

পাল্টা অভিযোগে রবিবার (২৭ জুলাই) সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বুরহানের বিরুদ্ধে ‘মিথ্যা অপপ্রচার ও মানহানি’র অভিযোগ তুলে বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন দেন।

অভিযোগপত্রে রব্বানী বলেন, “বুরহান মিয়া আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা। এতে শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ন হয়নি, বরং হাজারো শহীদের আদর্শে গড়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, “আমি কয়েকদিন আগে তাকে একটি ব্যক্তিগত প্রয়োজনে নিজের নাম ও নম্বর ব্যবহার করে কল দিয়েছিলাম। হুমকি দেওয়ার ইচ্ছে থাকলে নিজ পরিচয় দিয়ে ফোন করার কথা নয়। এরপর থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হয়নি। তার অভিযোগপত্রে মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় করা হয়েছে।

অন্যদিকে, বুরহান মিয়ার অভিযোগপত্রে বলা হয়, গত ২৩ জুলাই রাত ৮টা ৩ মিনিটে ০১৭৫১-৪৩৫৮১৮ নম্বর থেকে এক মিনিটের একটি ভয়েস কলের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুসারে, কলদাতা পরিচয় গোপন রেখে বলেন—“তুমি ক্যাম্পাস থেকে সরাসরি পাশ করে বের হতে পারবা না। তুমি কোথায় থাকো, কার সঙ্গে থাকো (তোমার ভাবী ও দেড় বছরের ভাতিজা)—সব আমি জানি। সাবধানে থাকো, কখন কী হয় বলা যায় না।

বুরহান অভিযোগ করেন, অভিযুক্ত রব্বানী তাকে মিথ্যাভাবে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলেও অপপ্রচার চালিয়েছেন, যা তার ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তার প্রতি হুমকি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “আমরা উভয় পক্ষের অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি নিয়ে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইবিতে হুমকি ও মানহানির পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

আপডেটের সময়: ০৯:২২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫