Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ২১২ সময় দেখুন
print news

◼️ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’-এর ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানিয়েছে, গত ২৯ জুন ‘তারুণ্য’র কার্যনির্বাহী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুরসালিন ইসলাম তুরান সভাপতি ও ইসতিয়াক আহমেদ হিমেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নবগঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মুরসালিন ইসলাম তুরান (সভাপতি), আল-হুদা (সহ-সভাপতি), ইসতিয়াক আহমেদ হিমেল (সাধারণ সম্পাদক), জান্নাতুল ফেরদৌস জেসি (যুগ্ম-সাধারণ সম্পাদক), ফারহানা আইরিন মণি (সদস্য সচিব), মোঃ ইমন হোসেন (সাংগঠনিক সম্পাদক), শারমিন আক্তার বৃষ্টি (কোষাধ্যক্ষ), মোঃ জাহেদুল ইসলাম (দপ্তর সম্পাদক), তাবাসসুম মোহসিনা (প্রচার সম্পাদক), জুবায়ের হোসেন তানভীর (রক্তদান কর্মসূচী সম্পাদক), মোঃ ইমরান হোসেন (সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক), মোঃ মহিউদ্দিন (সমাজকল্যাণ সম্পাদক) এবং আতিয়া ইবনাত (শিশু শিক্ষা সম্পাদক)।

উল্লেখ্য, ‘তারুণ্য’ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়।

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের শক্তিকে কাজে লাগানো, স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন নেতৃত্ব সৃষ্টি, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা—এসব নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে ‘তারুণ্য’ নিয়মিত সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য’ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেটের সময়: ০৯:০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫