Dhaka ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

print news

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে এসব তথ্য জানানো হয়।

আগামী ১৬ জুলাই বুধবার সকাল ১০টায় পবিত্র কুরআনখানি এবং জোহরের নামাজের পর কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রাফিতি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৯ জুলাই দুপুর ১২টায় ‘জুলাই-আগস্ট সংগ্রহশালা’ উদ্বোধন করা হবে। ২ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে অনুষদ ভবনের নিচে জুলাই আন্দোলনের ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।

‘ছাত্র-শিক্ষক সংহতি দিবস’ উপলক্ষে ৩ আগস্ট সকাল ১০টায় জুলাই ২০২৪ আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জুলাই বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।

৩ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ৬ আগস্ট ভোর ৬টা পর্যন্ত মেইন গেট, প্রশাসন ভবন, ভাইস চ্যান্সেলরের বাসভবন, প্রশাসন ভবনের সামনের চত্বর এবং আবাসিক হলসমূহ লাল-সবুজ আলোকসজ্জায় সজ্জিত থাকবে।

৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কেন্দ্রীয় ফুটবল মাঠে আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরদিন ৫ আগস্ট সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের মধ্যে দেশপ্রেম, ঐতিহাসিক চেতনা এবং সহমর্মিতা আরও জোরদার হবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গত ২ জুলাই আহতদের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য চেক বিতরণ, কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইবিতে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি

আপডেটের সময়: ০৪:১২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫