Dhaka ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

জুলাই-আগস্ট বিপ্লবই আগামী দিনের পথ নির্দেশিকা: ইবি উপাচার্য

print news

◼️ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “জুলাই আমাদের অস্তিত্ব, আদর্শ ও প্রেরণার প্রতীক। জুলাই-আগস্টের বিপ্লবই হলো আগামী দিনের পথ নির্দেশিকা।” তিনি আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, সুশিক্ষিত সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব—ফ্যাসিস্ট শক্তিকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না।”

সোমবার (৪ আগস্ট) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নিচে জুলাই-আগস্ট ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল প্ল্যাটফর্ম ডকুমেন্টেশন প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল ডকুমেন্টেশন প্রদর্শনীটি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উপাচার্য বলেন, “এই ডকুমেন্টেশন শুধু আমাদের হৃদয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়ও আজীবন সংরক্ষিত থাকবে। নতুন প্রজন্ম এখানে এসে জানতে পারবে ফ্যাসিস্ট রেজিম নির্মূলের সংগ্রামে ছাত্রজনতা কীভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জুলাই প্রথম বার্ষিকী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান এবং উপদেষ্টা সদস্য অধ্যাপক ড. আ.ব.ম সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

জুলাই-আগস্ট বিপ্লবই আগামী দিনের পথ নির্দেশিকা: ইবি উপাচার্য

আপডেটের সময়: ১০:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫