Dhaka ০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ডুয়েটে সমকামিতার অভিযোগে ৫ শিক্ষার্থী বহিষ্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
print news

◼️মাহবুব আলম–কাফরুল

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)–এর আবাসিক হল থেকে সমকামিতার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, অভিযুক্তদের সংখ্যা আরও বেশি। গত ছয় মাস ধরে তারা নিজ উদ্যোগে তথ্য-উপাত্ত সংগ্রহ করে অন্তত ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা শুধু আবাসিক হল থেকে নয়, অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক ও নৈতিক দিক থেকেও আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবক মহলে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ডুয়েটে সমকামিতার অভিযোগে ৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেটের সময়: ০৬:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫