Dhaka ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি ইবি প্রশাসনকে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ২২৬ সময় দেখুন
print news

◼️ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ফের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ না হলে প্রশাসনকে গদি ছাড়তে হবে।

মঙ্গলবার (২৯ জুলাই) ছিল তদন্ত প্রতিবেদন জমাদানের নির্ধারিত দিন। এ উপলক্ষে সকাল থেকেই আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ।

এসময় শিক্ষার্থীরা “পারলে আজই রিপোর্ট দে, নইলে গদি ছাইড়া দে”, “তুমি কে আমি কে – সাজিদ সাজিদ”, “আমার ভাই কবরে, প্রশাসন কী করে?”, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই”, “উই উই ওয়ান্ট – জাস্টিস জাস্টিস”, “বিচার বিচার বিচার চাই – সাজিদ হত্যার বিচার চাই” বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, “সাজিদের লাশ উদ্ধারের পরদিনও প্রশাসনের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আমাদের বেঁধে দেওয়া সময় পার হলেও এখনও পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। আজকের মধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

এ বিষয়ে আল-কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি বলেন, “ভাইস চ্যান্সেলর বিদেশ থেকে ফিরেই ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং আমাকে ডেকে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তদন্ত কমিটির প্রধানকেও আজই ডাকা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভাইস চ্যান্সেলর তদন্ত কমিটিকে ডেকেছেন। আর কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীদের সামনে তদন্তের অগ্রগতি জানানো হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তদন্ত রিপোর্ট চেয়ে বিক্ষোভ, গদি ছাড়ার হুঁশিয়ারি ইবি প্রশাসনকে

আপডেটের সময়: ০৬:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫