Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

তাড়াশে কলা চাষে নতুন সম্ভাবনা, বছরে লাখ টাকার আয় করছেন কৃষকরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ১৯২ সময় দেখুন
print news

◼️এস এম রুহুল তাড়াশী–চলনবিল

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরপাড়ের জমি ব্যবহার করে কলা চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। মাছের পাশাপাশি কলা চাষে ঝুঁকছেন অনেক কৃষক। এতে তাদের আয় যেমন বাড়ছে, তেমনি কৃষিতে নতুন দিগন্তের সূচনা হচ্ছে।

তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাস নিলী গ্রামের কৃষক সোলেমান সরদার এরই সফল উদাহরণ। কৃষির প্রতি ভালোবাসা থেকে তিনি তিন বছর আগে সাড়ে চার বিঘা জমিতে কলার বাগান গড়ে তোলেন। বর্তমানে তার বাগানে তিন জাতের এক হাজারেরও বেশি কলাগাছ রয়েছে।

তিনি জানান, ২০২২ সালে মাত্র ১৫ টাকা দরে ৩০০টি কলা চারা রোপণ করেছিলেন। ঝড়ে কিছু গাছ নষ্ট হলেও আয় ছিল সন্তোষজনক। বিঘাপ্রতি প্রায় ২০ হাজার টাকা খরচ হলেও বছরে এক থেকে দেড় লাখ টাকা লাভ হচ্ছে তার। প্রতি কাঁদি কলা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়, আর পাইকাররা বাগান থেকেই কিনে নিয়ে যান।

সোলেমান শুধু কলা নয়, লাউ, পটল, কুমড়া সহ নানা সবজিও চাষ করেন। যদিও বর্ষাকালে পুকুরপাড়ে যাতায়াতের মাধ্যম একমাত্র নৌকা, তবুও কৃষিকাজে তার আগ্রহ কমেনি।

তাড়াশ উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি বছর উপজেলায় প্রায় ২২০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। এর বড় অংশই পুকুরপাড়ের জমি ব্যবহার করে। স্থানীয় কৃষকদের মতে, মাছের পাশাপাশি কলা ও সবজি চাষ এখন লাভজনক মডেল হয়ে উঠছে, যা তাড়াশের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

তাড়াশে কলা চাষে নতুন সম্ভাবনা, বছরে লাখ টাকার আয় করছেন কৃষকরা

আপডেটের সময়: ০৮:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫