Dhaka ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

দীর্ঘ ২১ বছর পর হত্যা মামলার রায়, চারজনের যাবজ্জীবন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ৫৫৭ সময় দেখুন
print news

◼️আঃ জলিল–স্টাফ রিপোর্টার

বেনাপোলে ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্স হত্যার ২১ বছর পর আদালত চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস এ রায় ঘোষণা করেন।

রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন—শার্শার আমতলা গাতীপাড়া গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে ও নিহত প্রিন্সের দুলাভাই মিজানুর রহমান মিজান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের ইকবাল হোসেন, বেনাপোল কাগজপুকুর গ্রামের সেকেন্দার এবং একই গ্রামের জসিম।

রায়ের সময় মিজান ও সেকেন্দার আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি দুই পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন মামলার অতিরিক্ত পিপি আব্দুর রাজ্জাক।

মামলার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ২০ আগস্ট প্রিন্স বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে ছোট নিজামপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর নিহতের মামা বকতিয়ার বেনাপোল পোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে তিনি সন্দেহ প্রকাশ করেন, প্রিন্সের মোটরসাইকেলের প্রতি তার দুলাভাই মিজানের আগ্রহ ছিল। তদন্তে উঠে আসে, পরিকল্পিতভাবে মোটরসাইকেল ছিনতাই করতেই প্রিন্সকে হত্যা করা হয়। এসআই আফজাল হোসেন তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ ২১ বছর বিচারপ্রক্রিয়া শেষে বহুল প্রতীক্ষিত এই মামলার রায় ঘোষণা করলেন আদালত।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

দীর্ঘ ২১ বছর পর হত্যা মামলার রায়, চারজনের যাবজ্জীবন

আপডেটের সময়: ০৮:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫