Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দেয়ালের আড়ালে মাদকের গুদাম, ডিবির অভিযানে ফাঁস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২২৭ সময় দেখুন
print news

মোঃ জসিম–দিনাজপুর জেলা◼️

দিনাজপুরের বিরলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল। বুধবার (৯ জুলাই) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের করিমুল ইসলামের বসতঘরের ভেতর থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

তবে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ঘরের মালিক করিমুল ইসলাম (৪২) এবং তার ভাই শরিফুল ইসলাম (৪৫) দ্রুত পালিয়ে যায়। তারা বৈরাগীপাড়া গ্রামের মহিদুর রহমানের ছেলে।

ডিবি পুলিশের একাধিক সূত্রে জানা যায়, করিমুল ও শরিফুল এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ভারতীয় ফেনসিডিল, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য বহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ।

দিনাজপুর ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জনগণের সহায়তা পেলেই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে এলাকাবাসী ফেনসিডিল উদ্ধারে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে, দ্রুত পলাতকদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দেয়ালের আড়ালে মাদকের গুদাম, ডিবির অভিযানে ফাঁস

আপডেটের সময়: ১১:২১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫