Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

নিরাপত্তা প্রহরীদের কল্যাণে পুলিশের ১.৫৭ কোটি টাকার অনুদান বরাদ্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৪২ সময় দেখুন
print news

খাইরুল ইসলাম–ঢাকা◼️

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের আওতায় জুন-জুলাই মাসে এসআই থেকে তদনিম্ন পর্যায়ের ৩৮৯ জন সদস্যের অনুকূলে ১ কোটি ৫৭ লক্ষ ১১ হাজার টাকা আর্থিক অনুদান মঞ্জুর করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে চালু থাকা একটি সহায়তা কর্মসূচি, যার মাধ্যমে এসআই ও তার নিচের স্তরের পুলিশ সদস্যদের জীবন ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। চাঁদা ভিত্তিক এ তহবিলে বছরে দুইবার সংশ্লিষ্ট সদস্যদের বেতনের একটি অংশ কেটে সংরক্ষণ করা হয়।

এই তহবিল থেকে দাফন-কাফন বাবদ এককালীন ২৫ হাজার টাকা, স্থায়ী অক্ষমতায় এককালীন ১০ হাজার টাকা এবং প্রতি মাসে ১৫০০ টাকা হারে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা প্রদানের নিয়ম রয়েছে। তাছাড়া, সাধারণ, গুরুতর ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রেও সদস্যরা আর্থিক সহায়তা পান।

২০২৫ সালের ৫ম কেন্দ্রীয় বোর্ড সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে, বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্পের (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৫ম সভায় ৫৩ জন মৃত সদস্যের পরিবারের জন্য এককালীন ২৯ লক্ষ ৫ হাজার ৮০০ টাকা অনুদান অনুমোদন করা হয়েছে।

পুলিশ বাহিনীর কল্যাণে গৃহীত এই পদক্ষেপ সদস্যদের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা জোরদার করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

নিরাপত্তা প্রহরীদের কল্যাণে পুলিশের ১.৫৭ কোটি টাকার অনুদান বরাদ্দ

আপডেটের সময়: ০৫:০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫