
◼️খাইরুল ইসলাম–ঢাকা
রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার(২৫ জুলাই) সকাল ৬টা ১০ মিনিটে শ্যামপুর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, জুরাইনের খন্দকার রোডে মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫ থেকে ৬ জন ব্যক্তি সরকারবিরোধী কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল টিম ও স্পেশাল ডিউটি ফোর্স অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতদের নাম— আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)।
শ্যামপুর থানার এক কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযানকালে বাকি ব্যক্তিরা পালিয়ে যায়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
প্রতিবেদকের নাম 






















