Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বগুড়ায় প্রতিবন্ধী শিশুকে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

print news

বগুড়ার শেরপুর উপজেলায় ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে বাড়িতে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে ফিরোজ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ভবানীপুর ইউনিয়নের ছোনকা হেষারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার মা কৃষি জমিতে দিনমজুরের কাজ করেন। কয়েকদিন আগে বাড়ির পাশের একটি টিউবওয়েলে পানি আনতে গেলে প্রতিবেশী ফিরোজ হোসেন কৌশলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে একা পেয়ে শিশুটির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে শিশুটি ঘটনাটি তার মাকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে স্থানীয়দের পরামর্শে শনিবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বগুড়ায় প্রতিবন্ধী শিশুকে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১

আপডেটের সময়: ১০:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬