Dhaka ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধে ট্রেন চলাচল বন্ধ

print news

◼️রুহুল তাড়াশী–চলনবিল

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেললাইনে বসে তারা এ কর্মসূচি শুরু করেন। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবরোধে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীদের এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নেন। তারা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন, “স্থায়ী ক্যাম্পাস চাই”, “অস্থায়ী অবস্থা চলবে না” ইত্যাদি।

বিক্ষোভকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। বর্তমানে অস্থায়ী ভবনে সংকটপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালিত হওয়ায় মানসম্মত শিক্ষা ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি, শিক্ষার্থী আবাসন ও অন্যান্য অবকাঠামোর অভাবে শিক্ষার্থীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

তাদের অভিযোগ, এ পর্যন্ত একাধিকবার আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সুস্পষ্ট উদ্যোগ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

এ সময় অবরোধের কারণে উল্লাপাড়া স্টেশন এবং আশপাশের রেলপথে যাত্রীবাহী ট্রেনগুলো আটকে পড়ে। বিক্ষোভ শেষে দুপুরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেল অবরোধে ট্রেন চলাচল বন্ধ

আপডেটের সময়: ০২:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫