Dhaka ০৯:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইলস্টোনে নিহত দুই শিক্ষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৭৯ সময় দেখুন
print news

◼️খাইরুল ইসলাম–ঢাকা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার(২৪ জুলাই) অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবে।

ঘটনাটি দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননার এ সিদ্ধান্ত নিহত শিক্ষকদের প্রতি জাতির কৃতজ্ঞতার প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হচ্ছেন মাইলস্টোনে নিহত দুই শিক্ষক

আপডেটের সময়: ০৫:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫