Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

শেষ বিদায়ে সশ্রদ্ধ সালাম, রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৩৮০ সময় দেখুন
print news

জাকারিয়া হোসেন–নিজস্ব প্রতিবেদক◼️

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়াখারুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক তালুকদার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত ৯টা ৩০ মিনিটে বেলকুচি উপজেলার বেড়াখারুয়া ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে বেড়াখারুয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বেলকুচি উপজেলা প্রেসক্লাব, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধা আসাদ মাস্টার, সাংবাদিক ও গুণীজন আঃ রাজ্জাক তালুকদার, খালিদ আল মামুন প্রিন্সসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দেশমাতৃকার জন্য লড়াই করা এই বীরের বিদায়ে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করছে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেষ বিদায়ে সশ্রদ্ধ সালাম, রাষ্ট্রীয় সম্মানে চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা

আপডেটের সময়: ১০:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫