Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

সাজিদ আব্দুল্লাহকে পানিতে নয়, শ্বাসরোধে হত্যা — ফরেনসিক রিপোর্ট”

print news

◼️ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে পানিতে ফেলার আগে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ফরেনসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে ভিসেরা প্রতিবেদন হস্তান্তর করেন পুলিশের সদস্যরা।

প্রতিবেদনে বলা হয়, সাজিদ আবদুল্লাহকে প্রথমে শ্বাসরোধে হত্যা করা হয় এবং পরে তার মৃতদেহ পানিতে ফেলে দেওয়া হয়। ময়নাতদন্ত অনুযায়ী, মৃত্যুর সময় ও লাশ উদ্ধারের সময়ের মধ্যে অন্তত ৩০ ঘণ্টা ব্যবধান ছিল।

সাজিদ ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের আবাসিক। তার লাশ হলের সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। তার পরিবার ও সহপাঠীদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা।

ফরেনসিক প্রতিবেদনের তথ্য ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন, ফলে পরিবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বিভিন্ন ছাত্রসংগঠন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

সাজিদ আব্দুল্লাহকে পানিতে নয়, শ্বাসরোধে হত্যা — ফরেনসিক রিপোর্ট”

আপডেটের সময়: ০৯:৫৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫