Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সিভিল মামলা বিষয়ে সম্মাননা স্মারক পেলেন আইনজীবী ও সাংবাদিকরা

print news

◼️সাজেদুল হক–ডেস্ক রিপোর্ট

সিভিল আইন শিক্ষায় বিশেষ অবদান ও প্রশিক্ষণে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ‘সম্মাননা স্মারক ২০২৫’ প্রদান করেছে সিভিল ‘ল’ ফাউন্ডেশন। রাজধানীর ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী, সাংবাদিক ও সার্ভেয়ারদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ও সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর একে একে প্রশিক্ষণে অংশগ্রহণকারী অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কর্মশালায় অংশ নেওয়া আইনজীবীরা জানান, সিভিল ‘ল’ ফাউন্ডেশনের এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে জমি-জমা সংক্রান্ত আইন সম্পর্কে বাস্তবভিত্তিক ও প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছেন। তারা বলেন, প্রশিক্ষণের ফলে এখন সিভিল মামলার জটিলতা সহজে বুঝতে এবং সমাধান করতে পারছেন।

আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, দেশে অনেক দক্ষ আইনজীবী রয়েছেন, যারা সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করলেও সিভিল মামলা পরিচালনায় আগ্রহী নন। কারণ হিসেবে তিনি বিষয়টিকে জটিল মনে করা এবং সঠিক প্রশিক্ষণের অভাবকে দায়ী করেন। তিনি জানান, এই জটিলতা সরল করে জনগণের দোরগোড়ায় সিভিল আইন পৌঁছে দেওয়াই ফাউন্ডেশনের লক্ষ্য।

তিনি বলেন, আইনজীবী বা সার্ভেয়ার নয়, প্রতিটি মানুষেরই জমি-জমা সংক্রান্ত আইনি জ্ঞান থাকা জরুরি। তাই ফাউন্ডেশন হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে এই জ্ঞানকে সমাজে ছড়িয়ে দিতে চায়।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই মহৎ উদ্যোগ যেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া যায়, সেজন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। আইন সম্পর্কে বিভ্রান্তি দূর করতে হলে আইনকে ভালোভাবে জানতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন, দৈনিক সরেজমিন বার্তার বার্তা সম্পাদক ও আইনজীবী মাসুম বিল্লাহ, জর্জ কোর্টের আইনজীবী এ এস এম হাবিবুর রহমান, আইনজীবী মোঃ হান্নান, সার্ভেয়ার এ.কে.এম নাঈম, আইনজীবী তামান্না আক্তারসহ অনেকে।

সম্মাননা গ্রহণের পর অংশগ্রহণকারীরা বলেন, দেশের সাধারণ মানুষ সিভিল মামলার কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হন। এ পরিস্থিতি রোধে শুধু আইনজীবী নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষেরই উচিত আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো।

অনুষ্ঠান শেষে গ্রুপ ছবি তোলা হয় এবং হালকা নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সিভিল মামলা বিষয়ে সম্মাননা স্মারক পেলেন আইনজীবী ও সাংবাদিকরা

আপডেটের সময়: ১২:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫