Dhaka ০৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

print news

সুনামগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. নয়ন মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সদর পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী সড়কে অবস্থান নেয় র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নয়ন মিয়া জানায়, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। তার বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও এলাকায়।

র‍্যাব-৯, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

সুনামগঞ্জে ২৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

আপডেটের সময়: ০৬:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬