Dhaka ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক নরসিংদীর রায়পুরায় ১৮টি জাল ৫০ টাকার নোটসহ ইমন গ্রেপ্তার মেসের কক্ষে মিলল নার্সিং ছাত্রীর ঝুলন্ত মরদেহ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

print news

রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকাকে ঘিরে গড়ে উঠেছে একটি সংগঠিত নারী মাদক সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, শিল্পী নামের এক প্রভাবশালী নারী আড়ালে থেকে এই চক্রের নেতৃত্ব দিচ্ছেন। প্রায় ১০ থেকে ১২ জন নারী সদস্যকে দিয়ে তিনি দীর্ঘদিন ধরে গাজাসহ বিভিন্ন মাদক বিক্রির কার্যক্রম পরিচালনা করছেন।

অনুসন্ধানে জানা গেছে, এই সিন্ডিকেটটি অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত হয়। খুচরা পর্যায়ে মাদক বিক্রির জন্য ব্যবহার করা হয় নারী সদস্যদের, যারা সাধারণ পথচারী কিংবা দর্শনার্থীদের সঙ্গে মিশে গিয়ে সহজেই লেনদেন সম্পন্ন করে। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কার্যক্রম চালিয়ে যেতে সুবিধা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পীর সঙ্গে একটি পুরনো মাদক চক্রের পারিবারিক যোগসূত্র রয়েছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী নবীর স্ত্রীর বড় বোন। অভিযোগ রয়েছে, নবীর মাদক ব্যবসার আর্থিক জোগান ও নেপথ্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই শিল্পী। যদিও তিনি নিজে সরাসরি সামনে আসেন না, তবুও পুরো সিন্ডিকেট তার নিয়ন্ত্রণেই পরিচালিত হয় বলে দাবি এলাকাবাসীর।

সোহরাওয়ার্দী উদ্যানের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে এ ধরনের কার্যক্রম চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। প্রতিদিন এখানে শিক্ষার্থী, পরিবার ও বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা থাকে। এমন পরিস্থিতিতে একটি সক্রিয় মাদক চক্রের উপস্থিতি সামাজিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সিন্ডিকেটটি সক্রিয় থাকলেও দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা চোখে পড়েনি। তারা মনে করছেন, মূল হোতাকে আইনের আওতায় আনা গেলে এই চক্রটি ভেঙে দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে জনসাধারণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

কুড়িগ্রামে আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতন: মাদরাসা শিক্ষক আটক

সোহরাওয়ার্দী উদ্যানে নারী ‘শিল্পী’র বিশাল মাদক সাম্রাজ্য

আপডেটের সময়: ০৬:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬