Dhaka ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

হাসপাতাল এলাকায় ভিড় না করার আহ্বান প্রধান উপদেষ্টার

print news

◼️খাইরুল ইসলাম–ঢাকা

রাজধানীর দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের মরদেহ দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আহতদের চিকিৎসা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। মাননীয় প্রধান উপদেষ্টা আহতদের চিকিৎসা বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন।

চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে হাসপাতাল এলাকায় অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়, যাতে করে আহতদের যথাযথ চিকিৎসা প্রদান নিশ্চিত করা যায়।

এই দুর্ঘটনায় পুরো দেশের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে দেশবাসী।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

হাসপাতাল এলাকায় ভিড় না করার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেটের সময়: ০৬:৪৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫