Dhaka ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

১৮ জুলাই ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক

print news

খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️

আগামী ১৮ জুলাই গ্রাহকদের জন্য এক বিশেষ উপহার ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে এই দিন দেশের সকল মোবাইল ফোন গ্রাহক পাবেন বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট।

বুধবার (৯ জুলাই) বিটিআরসি মোবাইল অপারেটরদের এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এই ফ্রি ইন্টারনেট ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। সংশ্লিষ্ট অপারেটরদের গ্রাহকদের আগাম এসএমএসের মাধ্যমে তথ্য জানাতে বলা হয়েছে।

এই সিদ্ধান্তের বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি লিখেছেন, “জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। ডিজিটাল স্বাধীনতা ও জনগণের তথ্যপ্রবাহের অধিকার সমুন্নত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়।

বিটিআরসি জানিয়েছে, এই পরিকল্পনা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় তা নিশ্চিত করতে সব মোবাইল অপারেটরকে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন, “আমরা জুলাইয়ের চেতনা, বিশেষ করে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে, সমুন্নত রাখতে অত্যন্ত আগ্রহী। এখন আমরা চিঠিটি পর্যালোচনা করব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে সরকার ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। সেই স্মৃতি থেকেই ১৮ জুলাইকে স্মরণে রাখার অংশ হিসেবে এবার নেওয়া হলো জনগণের পক্ষে একটি ইতিবাচক উদ্যোগ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

১৮ জুলাই ১ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন সকল গ্রাহক

আপডেটের সময়: ১০:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫