Dhaka ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত কক্সবাজারের রামুতে আগামীকাল ‘ওয়াক ফর জাস্টিস, এগেইনস্ট ফ্যাসিজম’ পদযাত্রা কুড়িগ্রামে সাংবাদিক জুবায়েরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের আইনের আওতার দাবি সুনামগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রধানমন্ত্রীর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ ও শাস্তির দাবি বগুড়ার শাজাহানপুরে নদী থেকে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার ২০ হাজার অবৈধ অটোরিকশার দখলে ব্রাহ্মণবাড়িয়া শহর, প্রশাসনিক ঠেলাঠেলিতে স্থবির জনজীবন নওগাঁর রাণীনগরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত: শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা খুলনার দাকোপে প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নরসিংদীতে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫৪ ধারায় বড় পরিবর্তন;পুলিশ চাইলেই করতে পারবে না গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
print news

◼️খাইরুল ইসলাম–ঢাকা

গ্রেপ্তার প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। এখন থেকে যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পূর্বে পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং নিজেদের পরিচয় প্রদর্শন করতে হবে।

ফৌজদারি কার্যবিধির অধ্যাদেশে সংশোধনী এনে এ বিধান যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, গ্রেপ্তার করার সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার নাম, পদবি ও ছবি সংবলিত আইডি কার্ড এবং ইউনিফর্মে নেমপ্লেট থাকা বাধ্যতামূলক। এসব পরিচয় চাইলেই দেখাতে হবে। আসিফ নজরুল আরও বলেন, গ্রেপ্তারের পর ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সদস্য ও আইনজীবীকে অবহিত করতে হবে। যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, তবে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৫৪ ধারায় আনা সংশোধনী অনুযায়ী, পুলিশের সামনে কেউ অপরাধ করলে অথবা পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকলে গ্রেপ্তার করা যাবে। তবে এ ক্ষেত্রেও বিস্তারিত কারণ, উপযুক্ত তথ্য এবং আইডেনটিটি প্রদর্শন করতে হবে।

নতুন ব্যবস্থায় ডিজিটাল সমন ও অনলাইন বেইল বন্ড চালুর কথাও জানানো হয় ব্রিফিংয়ে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, মাইলস্টোন দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে সরকার। নিহতদের স্মরণে আগামীকাল সব ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া আয়োজন করা হবে এবং দুইজন শিক্ষিকাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে। ফলে আগামীতে আর কোনো স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ার লক্ষ্যে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৫৪ ধারায় বড় পরিবর্তন;পুলিশ চাইলেই করতে পারবে না গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫