
⏹️ মোঃ শিমুল হক (চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি)
বনলতা, ধুমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি সহ অন্যান্য সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু করার দাবিতে আট দফা মানববন্ধন পালন করেছেন জেলার সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মানববন্ধনটি করেন জেলার সেচ্ছাসেবী সংগঠন “চ্যারিটি ব্লাড ইউনিট”।
“রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চাই দিতে হবে” এমন স্লোগানে মানববন্ধন করেন স্বেচ্ছাসেবীরা।
বাংলাদেশের আমের রাজধানী নামে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। আমের মৌসুমে দেশের বিভিন্ন প্রান্তে আম সরবরাহ করার জন্য ভালো কোন যোগাযোগ ব্যবস্থাপনা নেই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। স্বেচ্ছাসেবীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা একটি অবহেলিত জেলা হিসাবে বাংলাদেশের মানচিত্রে রয়েছে। ভালো যোগাযোগ ব্যবস্থাপনা না থাকায় চাপাইনবাবগঞ্জবাসী তাদের জীবন মান উন্নয়নে ব্যর্থ হচ্ছে।
স্বেচ্ছাসেবীরা আরো জানান, দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের আমের রাজধানী চাপাইনবাবগঞ্জ হওয়ার সত্ত্বেও এখন বাংলাদেশের আমের রাজধানী নামে পরিচিত নওগাঁ। শুধুমাত্র আমাদের যোগাযোগ ব্যবস্থাপনা না থাকাই নানা দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ বাসী।
মানববন্ধনে সুজন সুশাসনের স্বেচ্ছাসেবীরা চাঁপাইনবাবগঞ্জের নানা সমস্যার কথা তুলে ধরে
এবং অতি শীঘ্রই যেন চাঁপাইনবাবগঞ্জবাসীর নিপীড়িত সমস্যাগুলো প্রতি শীঘ্রই সমাধান করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।
প্রতিবেদকের নাম 




















