Dhaka ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

আবারও স্কুলে যেতে চায় বিরল ব্লাড ক্যানসারে আক্রান্ত আরাবী

print news

মোঃ উজ্জ্বল রানা,
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দর্শনায় বিরল এক ব্লাড ক্যানসারে আক্রান্ত ৪র্থ শ্রেণির ছাত্রী ১০ বছরের শিশু তাহমিদ খন্দকার আরাবী। সে দূরারোগ্য ‘ইমিউন ডিজরেগুলেশন উইথ সিসটেমিক হাইপার ইনফ্লামেশন সিনড্রোম’ ক্যানসারে আক্রান্ত। এই ক্যানসারের একমাত্র চিকিৎসা অস্থিমজ্জা প্রতিস্থাপন। ছোট্ট শিশুর এমন কঠিন অবস্থায় দিশেহারা গোটা পরিবার। অনিশ্চয়তা ভর করেছে সবার ওপর। যন্ত্রণায় বিছানাগত শিশু আরাবী আবার সুস্থ হতে চায়, ফিরতে চায় বিদ্যালয়ে।
চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের মোবারকপাড়ার মধ্যবিত্ত পরিবারে পেয়ারী খানম ও মনির খন্দকার দম্পতির ছোট মেয়ে শিশু আরাবী। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী আর মা স্কুলশিক্ষিকা।

আরাবীর বাবা-মা বলেন, বছর দুই আগেও মেয়ে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার প্রতি মনোযোগী ছিল। পুরোপুরি সুস্থ সবল ও দূরন্ত আরাবীর জীবনে কাল হয়ে আসে এক সময়ের জ্বর। দীর্ঘদিনের জ্বরে দুর্বল হয়ে পড়ে আরাবীর শরীর। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও মেলেনি কোনো ফল। সহায় সম্বল হারিয়েও রোগ শনাক্তে ব্যর্থ হয় মধ্যবিত্ত এই পরিবারটি।

পরে ছয় দফায় ভারতের রুবি জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. তুষ্টি গাঙ্গুলী পরীক্ষা নীরিক্ষার পর বিরল এই রোগ শনাক্ত করেন শিশু আরাবীর শরীরে, যার একমাত্র চিকিৎসা অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোনম্যারো ট্রান্সপ্লান্টেশান।

শিশু আরাবীর রোগ শনাক্তের পেছনেই ব্যয় হয়েছে অন্তত ১৩ লাখ ২০ হাজার টাকা। এখন তার চিকিৎসার জন্য প্রয়োজন ৪০ থেকে ৬০ লাখ টাকা। চিকিৎসার জন্য ভারতে যাওয়া আসা, চিকিৎসা খরচসহ দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে আরও ২০ থেকে ৩০ লাখ টাকা খরচ হবে। সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকার প্রয়োজন আরাবীর। যা বহন করা এই ছোট্ট পরিবারের পক্ষে সম্ভব নয়।

আরাবীর স্কুলের প্রধানশিক্ষক বিকাশ কুমার দত্ত দৈনিক ক্রাইম তালাশকে  বলেন, আরাবী অত্যন্ত মেধাবী ছাত্রী। ছোট্ট শিশুর এই বিরল রোগের কথা শুনে আমি খুব মর্মাহত হয়েছি। আরাবী লেখাপড়ার পাশাপাশি আঁকতে খুব পছন্দ করে। লেখাপড়ায় সে ১ থেকে ২ এর মধ্যে থাকে। শিক্ষক হিসেবে সমাজের বিত্তবানদের প্রতি আমার আহ্বান শিশু আরাবীকে বাঁচাতে আপনারা সহযোগিতা করুন। আমি তার জন্য দোয়া করি দ্রুত সুস্থ হয়ে আবারো ফিরে আসুক স্কুলে।

আরাবীর মা কাঁদতে কাঁদতে দৈনিক ক্রাইম তালাশ কে  বলেন, আমার মেয়ে হাসিখুশিতে ভরা, দূরন্ত চঞ্চল মেধাবী শিশু আবারও ফিরতে চায় স্কুলে। নিয়মিত হতে চায় পড়ালেখায়। নতুন করে বাঁচতে চায়।

মেয়েকে বাঁচাতে দেশ-বিদেশের সকল মানুষের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, আপনাদের সামান্য কিছু টাকায় আমার ছোট্ট মেয়েটা ফিরে পাবে নতুন জীবন।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার সার্জারি বিশেষজ্ঞ সার্জন ডা. মো. একরামুল হক জোয়ার্দ্দার দৈনিক ক্রাইম তালাশ কে জানান, ইমিউন ডিজরেগুলেশন উইথ সিসটেমিক হাইপার ইনফ্লামেশন সিনড্রোম ক্যানসার আক্রান্ত ব্যক্তির হাতে কোনো কিছুর নিয়ন্ত্রণ থাকে না। এর একমাত্র চিকিৎসা অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশান।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

আবারও স্কুলে যেতে চায় বিরল ব্লাড ক্যানসারে আক্রান্ত আরাবী

আপডেটের সময়: ০৯:২২:১০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪