Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

“আমাদের গ্যাস, আমাদের অধিকার”—ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি

print news

◼️জুনায়েদ–ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঘরে গৃহস্থালি গ্যাস সংযোগ ও বাখরাবাদ গ্যাসের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার(২০ আগষ্ট) সকাল ১০টায় সদর উপজেলার ভাদুঘর গ্রাম থেকে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে স্মারকলিপি জমা দেওয়া হয়।

মিছিলে ভাদুঘর গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। তাদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রচুর গ্যাস সম্পদ থাকলেও স্থানীয় জনগণ এখনো গৃহস্থালি গ্যাস সংযোগ থেকে বঞ্চিত। অথচ এই গ্যাস দিয়ে দেশের অন্যান্য অঞ্চলের মানুষ সুবিধা পাচ্ছে এবং বিদেশেও রপ্তানি করা হচ্ছে। তারা প্রশ্ন তোলেন, স্থানীয়রাই যখন গ্যাস সুবিধা থেকে বঞ্চিত, তখন এটি বড় অন্যায়।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, বাখরাবাদ গ্যাসের নাম পরিবর্তন করে “তিতাস গ্যাস” নামকরণ করতে হবে। কারণ তিতাস ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ও সম্পদ, যা স্থানীয়দের আবেগ ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। মিছিল ও সমাবেশ চলাকালে ভাদুঘর থেকে কাউতুলি মোড় পর্যন্ত যানজট সৃষ্টি হয় এবং স্থানীয়দের চলাচলে বিঘ্ন ঘটে।

জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানকারীরা আশা প্রকাশ করেন, অচিরেই তাদের দাবি বাস্তবায়ন করে জেলার সর্বস্তরের মানুষের জন্য ঘরে ঘরে গৃহস্থালি গ্যাস সংযোগ নিশ্চিত করা হবে।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

“আমাদের গ্যাস, আমাদের অধিকার”—ব্রাহ্মণবাড়িয়ায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি

আপডেটের সময়: ০৯:২৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫