Dhaka ০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা

print news

শিক্ষা, আদর্শ ও নৈতিকতার ধারাবাহিকতায় সাফল্যের নতুন এক মাইলফলক স্পর্শ করেছে নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা। সম্প্রতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোর মধ্যে মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে এই মাদ্রাসাটি।
এই অনন্য অর্জনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি কেবল নরসিংদী জেলাই নয়, বরং গোটা দেশের ইসলামি শিক্ষাঙ্গনে নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। মূলত শিক্ষার গুণগত মান, সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো, শিক্ষার্থীদের চমৎকার ফলাফল, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক ব্যবস্থাপনায় টানা সফলতার স্বীকৃতি হিসেবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মাননা প্রদান করেছে।
বিশ্ববিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের এই বিশেষ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবুল কালাম আজাদ। গৌরবময় এই মূহূর্তে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে তিনি বলেন, “এই অর্জন কোনো একক ব্যক্তির চেষ্টার ফসল নয়। এটি প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিষ্ঠার ফল।” তিনি এই সম্মাননা মাদ্রাসার সাথে জড়িত সকলের প্রতি উৎসর্গ করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামী দিনগুলোতেও শিক্ষার মানোন্নয়ন, আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ গঠন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষকদের নিরলস পরিশ্রম, সুচারু দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ই এই সাফল্যের মূল ভিত্তি। পাশাপাশি অভিভাবকদের নিয়মিত সহযোগিতাও এই পথচলাকে মসৃণ করেছে। এই আন্তর্জাতিক মানের স্বীকৃতি আগামী দিনে আরও বড় অর্জনের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
এদিকে জামেয়া কাসেমিয়ার এই গৌরবময় অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর পুরো জেলাজুড়ে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ধেয়ে আসছে অভিনন্দনের জোয়ার। স্থানীয় সুধীসমাজ ও শিক্ষাবিদগণ এই সাফল্যকে নরসিংদীর জন্য এক বিরাট গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই মাদ্রাসা শিক্ষার উৎকর্ষতা ধরে রেখে দেশ ও জাতির কল্যাণে দক্ষ ও আদর্শবান নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে।
বিশেষ করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো. আবুল কালাম আজাদের দূরদর্শী নেতৃত্ব, সততা ও নিপুণ প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষক মণ্ডলীর ত্যাগ ও নিষ্ঠা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এই আনন্দঘন মুহূর্তে মাদ্রাসার দাতা সদস্য, পরিচালনা পর্ষদসহ শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়েছে।
এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের দোয়া—মহান আল্লাহ যেন দ্বীনি ও আধুনিক শিক্ষার এই অনন্য বিদ্যাপীঠের মর্যাদা আরও বৃদ্ধি করেন এবং দেশ ও উম্মাহর সেবায় একে দীর্ঘদিন টিকিয়ে রাখেন।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা

আপডেটের সময়: ০৮:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬