Dhaka ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ইসলামি রাস্ট্র গঠন হলে দেশে কোন বেকার থাকবে না- মাওলানা রফিকুল ইসলাম খান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ২০৪ সময় দেখুন
print news

মো:সাদমান সাকিব,জেলা প্রতিনিধি,সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ইসলামি অনুশাসন মেনে চলার মধ্যেই রয়েছে কল্যাণ। আল্লাহ তাআলা’র হুকুম পালন করলেই তার নিকটবর্তী হওয়া যায়। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। রমজান মাস আল্লাহর দেয়া এক বড় নেয়ামত। রোজাদারদের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। নামাজ, রোজা, হজ্জ, যাকাতসহ সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলা’র সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে। পবিত্র রমজান মাস থেকে শিক্ষা নিয়ে আমাদের বাকী জীবন পরিচালনা করতে হবে।

শুক্রবার (২১ মার্চ ) বাংলাদেশ জামায়াতে ইসলামী দূর্গানগর ইউনিয়ন শাখার উদ্যোগে বালসাবাড়ী আমিনুল ইসলাম উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আশরাফুল আলম মুত্তালিবের সভাপতিত্বে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ৫ই আগস্টের পর জামায়াতে ইসলামী যদি চাইতেন অনেক কিছুই করতে পারতেন, কিন্তু করেননি। জামায়াতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, দূর্নীতিবাজদের স্থান নেই। জামায়াতে ইসলামী চায় এই দেশ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে। ইসলামি রাস্ট্র গঠন হলে দেশে কোন বেকার থাকবে না। মানুষ মৌলিক অধিকার ফিরে পাবে।

রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক মিলকান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো:খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন মাষ্টার, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি হাসান ইমাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন প্রমুখ।

লেখক সম্পর্কে তথ্য

"'দৈনিক ক্রাইম তালাশ' একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যম, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের অসঙ্গতি তুলে ধরতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো অপরাধমুক্ত সমাজ গঠনে নিরন্তর তথ্য ও সত্য সংবাদ প্রদান করা।"
জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ইসলামি রাস্ট্র গঠন হলে দেশে কোন বেকার থাকবে না- মাওলানা রফিকুল ইসলাম খান

আপডেটের সময়: ০৭:৫৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫