Dhaka ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

ওয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ১৬৫ সময় দেখুন
print news

◼️এইচ এম জাকির–নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলার শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের সুপার মদিনা ওয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) পরিচালিত এই অভিযানে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে এমন তথ্য উঠে আসে।

অভিযোগের ভিত্তিতে ফ্যাক্টরির ভেতরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদনের আলামত পান অভিযানকারী দল। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ফ্যাক্টরির ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিন। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম এবং শিবপুর মডেল থানার পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে ফ্যাক্টরির ম্যানেজারকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈল উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

ওয়েল মিলে অস্বাস্থ্যকর পরিবেশে তৈল উৎপাদন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেটের সময়: ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫