
এহিয়া আহমদ রাফি– কমলগঞ্জ (মৌলভীবাজার)◾
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে আয়োজিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির। রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত “গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদ”-এর উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহায়তায় এই শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে প্রায় ৪০০-এর বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে ৭০ জন ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়। পাশাপাশি চোখের সমস্যায় ভোগা প্রায় ১০০ জন রোগীকে চশমা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও সাংবাদিক আব্দুল হান্নান চিনু। প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।
সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, ডা. আব্দুল মান্নান, ডা. মো. মোজাহের হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য তুয়াবুর রহমান তবারক, ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক হিফজুর রহমান, সাজিদুর রহমান সাচ্চু, আব্দুর রশিদ ফুল ও আনোয়ার খান।
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এমন সেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 




















