Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচনায় আব্দুল মমিন সুনামগঞ্জে শোভাযাত্রা ও পথসভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ২৯ নরসিংদীর শিবপুর ও সদরে তিতাসের অভিযান: ১৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদীতে ডিবি পুলিশের ঝটিকা অভিযান: অপহৃত ভিকটিম উদ্ধারসহ বিপুল পরিমাণ মাদক জব্দ নরসিংদীতে তীব্র গ্যাস সংকট: জ্বলছে না রান্নার চুলা, দুর্ভোগে হাজারো পরিবার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জমি থেকে ৪০১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯ কুড়িগ্রামে নিখোঁজের তিন সপ্তাহেও মেলেনি ১০ বছরের শিশু লতিফের সন্ধান সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক খুন, আহত ৫

কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী: বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তদের ঢল

print news

◼️এহিয়া আহমদ–কমলগঞ্জ(মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাপ্রাণ ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনে ভক্তদের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো উপজেলা জুড়ে।

ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মতিথি উপলক্ষে সকালে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। সকাল ৮টায় মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পরপরই পূজার্চনা, অষ্টোত্তর শতনাম কীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশনে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে আধ্যাত্মিক আবেগে।

সকাল ৯টায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ভানুগাছ বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। গ্রামগঞ্জ থেকে আগত ভক্তদের উপস্থিতি উৎসবকে অন্যরকম মাত্রা দেয়। সকাল ১০টা ৩০ মিনিটে সংগীতময় গীতা পাঠ ভক্তদের হৃদয়ে ভক্তি ও আনন্দের আবেশ ছড়িয়ে দেয়।

সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পরে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রনীত রঞ্জন দেবনাথ এবং সঞ্চালনায় ছিলেন প্রত্যুষ ধর। এতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, মৌলভীবাজার জেলা বিএনপি সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ, দুর্গাবাড়ী পরিচালনা কমিটির সভাপতি রেন্টু দত্ত ও সাধারণ সম্পাদক লিটন দত্তসহ বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আহ্বায়ক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, “প্রতি বছরের মতো এবারও ব্যাপক আয়োজন করা হয়েছে। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে মহিমান্বিত করেছে।” যুগ্ম আহ্বায়ক অর্জুন দেব জানান, “গ্রামগঞ্জ থেকে আসা ভক্তদের অংশগ্রহণে শোভাযাত্রা অনন্য হয়ে উঠেছে। এটি সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত।” সদস্য সচিব প্রত্যুষ ধর বলেন, “প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছিল।”

শুধু কেন্দ্রীয় দুর্গাবাড়িতেই নয়, রহিমপুর ইউনিয়ন, পাত্রখোলা চা বাগান, মুন্সীবাজার, পতনঊষার, মাধবপুর ও আলীনগরসহ বিভিন্ন স্থানেও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতা প্রতিযোগিতা, পূজার্চনা ও ভক্তিমূলক গান পরিবেশিত হয়।

ভক্তদের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গভীর রাতে মথুরা নগরে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন দুষ্টের দমন, শিষ্টের পালন ও ধর্ম প্রতিষ্ঠার জন্য। তাঁর শিক্ষা শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য প্রযোজ্য।

জন্মাষ্টমী উপলক্ষে কমলগঞ্জের গ্রামাঞ্চলজুড়ে দেখা গেছে উৎসবের আবহ। বাড়ি-বাড়ি ভোগ রান্না, মন্দিরে আরতি, ভক্তিমূলক গান এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে শোভাযাত্রা—সব মিলিয়ে তৈরি হয় এক শান্তিপূর্ণ, আনন্দময় ও সামাজিক সম্প্রীতির পরিবেশ।

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয়

দেশে প্রথম নৌযান শুমারি: সর্বাধিক ইঞ্জিনচালিত নৌযান নিয়ে শীর্ষে সুনামগঞ্জ

কমলগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী: বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্তদের ঢল

আপডেটের সময়: ০৩:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫